কোন ব্লাড গ্রুপের মানুষের করোনা হওয়ার প্রবণতা বেশি - The News Lion

কোন ব্লাড গ্রুপের মানুষের করোনা হওয়ার প্রবণতা বেশি

 


দি নিউজ লায়ন;   করোনার জেরে বিপজস্ত গোটা বিশ্ব। শুধু বিশ্বেই নয়, তার সঙ্গে পাল্লা বাড়ছে দেশেও। প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জেগেছে কাদের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি? সম্প্রতি এ নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)। সেখানে জানানো হয়েছে যাদের রক্তের গ্রুপ AB বা B, অন্য ব্লাড গ্রুপের মানুষের থেকে তাদের করোনা হওয়ার সম্ভাবনা বেশি।     


গবেষণায় এও জানানো হয়েছে যাঁদের রক্তের গ্রুপ O, তাঁদের সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে কম। যদিও বা সংক্রমিত হন, তবে তাঁরা হবেন উপসর্গহীন বা তাঁদের মধ্য়ে খুব অল্প মাত্রায় করোনার উপসর্গ দেখা দেবে। সমীক্ষায় এও উঠে এসেছে যাঁরা আমিষ খান তাঁরা অনেক বেশি সংবেদনশীল। অপেক্ষাকৃত নিরামিশাষীদের সংক্রমিত হওয়ার আশঙ্কা কম। কারণ তাঁরা হাই ফাইবারযুক্ত খাবার খান। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা তাঁদের বেশি। 


ফাইবার সম্বৃদ্ধ ডায়েট অ্যান্টি-ইনফ্ল্যামেটরি হয়। ফলে সংক্রমণের পরবর্তী সমস্যাগুলির সঙ্গে যুঝতেও এটি সাহায্য করে। এমনকী সংক্রমণ থেকেও এই খাবার মানুষকে অনেকটাই সুরক্ষিত করে। দেশের ১০ হজার মানুষের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। ১৪০ জন চিকিৎসক এই নমুনাগুলি পরীক্ষা করেন। সমীক্ষায় জানা যায়, সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে AB ব্লাড গ্রুপের মানুষের মধ্যে। তারপরই রয়েছে B ব্লাড গ্রুপের মানুষরা। সবচেয়ে কম সংক্রমণ O ব্লাড গ্রুপের মধ্য়ে হয়েছে। 


তবে বিশেষজ্ঞদের মতে, মানুষের জিনগত বৈচিত্র্যের উপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন যাঁদের থ্যালাসেমিয়া থাকে, তাদের ম্যালেরিয়া কম হয়। ঠিক তেমনভাবেই একই পরিবারের হয়তো সবার করোনা হয়েছে। কিন্ত একজন সংক্রমিত হন না। এটা সবটাই জেনেটিক স্ট্রাকচারের উপর নির্ভর করে। O ব্লাড গ্রুপের মানুষের মধ্য়ে B বা AB ব্লাড গ্রুপের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। যদিও এ নিয়ে আরও বিস্তারিত গবেষণা ও অনুসন্ধান প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.